কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৭, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

রোববার সকালে বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব নরসিংদী জেলার কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।