কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি ভর্তি পরীক্ষায় শহীদ মীর মুগ্ধের নামে কুবি ছাত্রশিবিরের ‘মুগ্ধ পানি কর্ণার’

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জুলাই অভ্যূত্থানের শহীদ মীর মুগ্ধের নামে ‘মুগ্ধ পানি কর্ণার’ খুললো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে শহীদ মীর মুগ্ধের স্মরণে ‘মুগ্ধ পানি কর্ণার’ খুলে ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটেএ ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ৪টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে ১৯ এপ্রল বাণিজ্য ও বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিলো।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার, যারা সবসময় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে ধারণ করে কাজ করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় আমরা ‘মুগ্ধ পানি কর্ণার’ চালু করেছি। আমরা চাই, আগত শিক্ষার্থীরা যেন একটি বন্ধুসুলভ ও সহযোগিতামূলক পরিবেশ পায় এবং কুবির প্রথম অভিজ্ঞতা হয় আনন্দময় ও স্বস্তিদায়ক।’

তিনি আরও বলেন, ‘এই কর্ণারটি শুধু পানির জন্য নয়, এটি একটি স্মৃতির মিনার। শহীদ মীর মুগ্ধ ভাইয়ের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তিনি শুধু একজন কর্মী ছিলেন না, ছিলেন জুলাইয়ের আদর্শ, সাহস ও ত্যাগের প্রতীক। তাঁর নামকে ধরে রাখাই নয়, তাঁর চিন্তা, আদর্শ ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রয়াস। শহীদের আদর্শ বুকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই আলোর পথে।’