কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ভর্তিচ্ছুদের জন্য আবাসিক হলে রাত্রিযাপনের সুযোগ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৮, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

আসন্ন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) ভর্তি পরীক্ষা উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের প্রভোস্ট স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও অন্যান্য হল প্রশাসন থেকে জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত যেসব শিক্ষার্থীর নিজস্ব আবাসনের ব্যবস্থা নেই, তারা প্রয়োজনীয় ডকুমেন্ট (প্রবেশপত্র বা পরিচয়পত্র) প্রদর্শন করে রেজিস্ট্রারে নাম অন্তর্ভুক্ত করে হলে রাত্রিযাপনের সুযোগ পাবেন।

হল প্রশাসন কর্তৃক বলা হয়, ভর্তি পরীক্ষার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।