কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য বিল্লালের লাশ নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বীচ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিল্লাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে আসা বিল্লালের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়।

এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করতে গিয়ে বিল্লাল নিখোঁজ হন।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন বলেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।’