কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোট পৌরসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৩, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!


রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

নাঙ্গলকোট পৌরসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাঙ্গলকোট পৌরসভার পার্টি অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাঙ্গলকোট পৌরসভার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূইয়া।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক কর্মবিষয়ক সম্পাদক ডা. মাঈন উদ্দিন বাহার ও নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনাম ভূইয়া, মৌকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ সাহেব, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অধ্যাপক খুরশিদ আলম, নাঙ্গলকোট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী, ডা. শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশি শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশি মাসুদ আলম, ইমরান হোসেন, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মোহন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. ইউনুস, ইমাম হোসেন বাবু ও বেল্লাল হোসেন। ইফতার শেষে মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের আহ্বায়ক প্রত্যাশি মাওলানা নাজমুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।