কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুল খালেদ (২৫)। সে একই গ্রামের আনিছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। বুধবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আব্দুল খালেদকে আটক করে গণধোলাই দেয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অভিযুক্তকে উদ্ধার করে। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।