কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ. লীগ নেত্রী আটক

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

নাটোরের বড়াইগ্রাম থানার মূল ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরির অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়ার তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, থানার কমপাউন্ডের ভিতরে মূল ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করেন বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি বেগম। পরবর্তীতে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে।