কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখানেই থেমে যাওয়া উচিত: আজহারী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের ম্যুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নামসংবলিত ফলক ভাঙচুর করেছে ছাত্র-জনতা।

এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এ ঘটনাকে উস্কে দেওয়ার জন্য প্রায় সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছেন। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এই অবস্থায় থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।’

তিনি আরও বলেন, এমন অদূরদর্শীতায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার মতো সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে- দয়া করে এবার শান্ত হোন!’