স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরের ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি জানান, মাসুমকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে শীঘ্রই আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি।












