কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার কাছে ছয় সংস্কার কমিশন প্রধানের প্রতিবেদন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ প্রতিবেদন তার হাতে তুলে দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং দুপুর ২টায় এক ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশনগুলো হলো: জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন।