কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬-০ গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। শনিবার (২৫ জানুয়ারি) ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ক্লদিও এচেভেরি দলের হয়ে জোড়া গোল করেন। এছাড়া ইয়ান সুবিয়াব্রে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো একটি করে গোল করেন। ব্রাজিলের একটি আত্মঘাতী গোলও স্কোরলাইনে যুক্ত হয়।

২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া ব্রাজিল সমর্থকদের মনে এখনও গেঁথে আছে। তবে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করেও হয়তো কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা— অন্তত ১১ বছর আগের সেই ‘সেভেন আপ’ দুঃস্বপ্নে ফিরতে হয়নি!

এস্তাদিও মিসায়েল দেলগাদোতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল একেবারেই একপেশে। আর্জেন্টিনা পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রাখে। তারা গোলমুখে ৮টি শটসহ মোট ১৩টি শট নেয়, যেখানে ব্রাজিল মাত্র ৯টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল।

এই বড় জয়ের ফলে আর্জেন্টিনা তাদের আধিপত্য আরও দৃঢ় করলো। তবে ব্রাজিলের পরবর্তী চ্যালেঞ্জ বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটি আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন আড়াই ঘণ্টা পর কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।