কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি একাউন্টটিং ক্লাবের নতুন কমিটি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী সংগঠন ‘একাউন্টটিং ক্লাব’ এর নতুন কমিটি -২০২৫ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আজাদ আসিফ। 

ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগের সহকারী অধ্যাপক ও একাউন্টটিং ডিবেট ক্লাবের সমন্বয়কারী ফাহমিদা বেগম , সহকারী অধ্যাপক ও একাউন্টটিং স্পোর্টস ক্লাবের সমন্বয়কারী মো: সজিব রহমান , অধ্যাপক ও একাউন্টটিং কালচারাল এন্ড হেরিটেজ ক্লাব এর সমন্বয়কারী মো: তোফায়েল হোসেন মজুমদার , সহযোগী অধ্যাপক ও একাউন্টটিং ল্যাঙ্গুয়েজ এন্ড লার্নিং ক্লাব এর সমন্বয়কারী মোহাম্মদ মিজামনুর রহমান। সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মো: ওমর ফারুক।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান । উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।