কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার (১৮ জানুয়ারি) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের একটি মামলায় সাকিবসহ আরও তিনজনের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক এবং মালেকা বেগম।

এর আগে, গত ১৮ ডিসেম্বর আদালত সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। মামলার নথি অনুসারে, ১৫ ডিসেম্বর ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। আদালত তাদের ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আদালতের নির্দেশ না মানায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তদের আদালতে উপস্থিত হওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।