কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানের পাটাতন কাটতেই বের হয়ে আসল বিপুল পরিমাণ গাঁজা, আটক ২

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় অভিনব কায়দায় কাভার্ডভ্যানের নিচে অতিরিক্ত পাটাতন তৈরি করে গাঁজা বহন করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এই সময় কাভার্ডভ্যানের নিচে তৈরি করা পাটাতন কেটে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া রাজ্জাক মিয়ার ভাঙ্গা বিল্ডিং এর সামনে থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার নোয়াদ্দা গোলবার সাহা বাড়ীর কমল সরকারের ছেলে কৃষ্ণ (৩২) এবং কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের অরণ্যপুর( নতুন গুচ্চি বাড়ির) শফিক মিয়ার ছেলে মো: মামুন মিয়া (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে মাদকের বড় একটা চালানের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান ও পুলিশ উপপরিদর্শক আরেফুল ইসলামের নেতৃত্বে ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনকভাবে দাড় করিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হয়৷ তবে কাবার ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া না গেলেও কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা। এই সময় মাদক বহনকারী দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, মাদক কারবারি কৃষ্ণ নিজেই কাভার্ডভ্যানের চালক ছিলেন। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।