কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ ট্রাইব্যুনালের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্ট গণহত্যা চলাকালে শেখ হাসিনা এবং অন্যান্যদের কলরেকর্ডের সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার, ১৩ জানুয়ারি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে, জুলাই-আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনাসহ অন্যান্য জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন।