কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত কাঁটাতারের বেড়া দিতে চাইলে বাধা দেওয়া হবে: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে তাতে বাধা দেবে বাংলাদেশ।

রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শক্ত অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার ফলে শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো অবকাঠামো বা কার্যক্রম চালানো যাবে না ভারত।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় সীমান্তে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করা হবে।

এছাড়া, ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই।

এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।