কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: ১৮১ আরোহীর মধ্যেই ১৭৯ জন নিহত

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে ২৯ জনের লাশ উদ্ধার করা হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।

জানা গেছে, থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের এই উড়োজাহাজটি। এতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলছে এবং দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে সমস্যা সৃষ্টি হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং আহতের ঘটনা ঘটে।