কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ জানালেন তার বাবা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৭, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

২০১৩ সালে নিজের শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেখানে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধেন। এরপর ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় আসেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ঐ সময় এই তিন তারকার জুটিতে বার্সেলোনা নিজেদের ইতিহাসের সেরা সময় কাটায়। সে সময় রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ কিংবা লিভারপুলের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলোকে রীতিমতো ছেলেখেলা করতেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

এই তিন কিংবদন্তির জুটি ফুটবল ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিত। তারা চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা ডি এস্পানা, ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ট্রফি এবং একটি উয়েফা সুপার কাপসহ অসংখ্য শিরোপা জিতেছিলেন। তবে হঠাৎ ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। তবে পিএসজি অধ্যায়টা সুখকর হয়নি তার জন্য।

ড্রেসিং রুমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের সম্পর্ক খারাপ হয়ে যায়, যা মাঠের খেলায় প্রভাব ফেলত। তখন প্রশ্ন উঠেছিল, বার্সেলোনায় দারুণ সময় কাটানোর পর কেন নেইমার পিএসজিতে গিয়েছিলেন। অনেকের মতে, অর্থের বড় অঙ্কের প্রলোভন ছিল এর পেছনে। তবে সম্প্রতি নেইমারের বাবা ও এজেন্ট, নেইমার সিনিয়র তার ছেলের বার্সা ছাড়ার আসল কারণ প্রকাশ করেছেন।

নেইমার সিনিয়র বলেছেন, “আমরা কাতালোনিয়ায় একটি কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ক্লাবের ম্যানেজমেন্ট কী চায়, তা আমরা জানতাম না। আমরা তাকে (নেইমার) সেখানে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সে বার্সা ছেড়ে চলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।”

তবে তিনি আরও বলেন, নেইমারের বার্সা ছাড়ার মূল কারণ ছিল অর্থ নয়, বরং নতুন করে মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধার বিষয়টি। কারণ তিনি জানতেন, সেই সময় ক্লাবের পরিস্থিতি এমন ছিল যে, নেইমার চলে গেলেও মেসি-সুয়ারেজকে ধরে রাখা সম্ভব হবে না। তাই প্রিয় ক্লাব ছাড়তে হবে এই দুই তারকাকেও। এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে তিনগুণ বেশি মূল্য দিয়ে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল।

তবে নেইমার পেরেজের ডাকে সাড়া দেননি। নেইমার সিনিয়র বলেন, “রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে তিনগুণ বেশি মূল্যে নেইমারকে দলে নিতে চেয়েছিল, কিন্তু নেইমার আমাকে বলেছিল যে তার স্বপ্ন ছিল মেসি ও সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধা। তাই আমরা সেখানে গিয়েছিলাম।” যদিও ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নতুন করে মেসির সঙ্গে জুটি বেঁধেছিলেন নেইমার। তবে তখন পিএসজিতে এমবাপ্পে থাকায় সুয়ারেজের ক্লাবটিতে খেলা হয়নি, ফলে নেইমারের সেই স্বপ্ন পূর্ণতা পায়নি।