ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, “এত দ্রুত নির্বাচনের জন্য এ দেশের মানুষ শহিদ হয়নি। সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পর সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে।”
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার এসব জেলা ও উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করা হবে।”
এসময় তিনি উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণাও দেন।











