কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১০, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব। ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

রয়্যাল দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সম্মান জানিয়ে এবং শ্রদ্ধার সাথে জানাতে চায় যে, সৌদি আরবের হজ মৌসুম ১৪৪৫ হিজরিতে কুরবানির মাংস প্রকল্পের আওতায় মুসলিম বিশ্বের উপকারভোগী দেশসমূহের মধ্যে বিতরণের জন্য সৌদি আরবের সরকার বাংলাদেশে একটি চালান পাঠাবে। এই চালানে মোট ৪০ হাজার কুরবানির পশু থাকবে, যা ১৩ হাজার ৬৮০ কার্টনে ভরা। এটি ২৪টি কন্টেইনারে রাখা হবে। ইনশাআল্লাহ, চালানটি চলতি বছরের ২৬ অক্টোবর চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছানোর কথা।

এতে আরও উল্লেখ করা হয়, সুতরাং, দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে যেন তারা এই চালান গ্রহণ এবং উপকারভোগী বাংলাদেশি জনগণের মধ্যে বিতরণ প্রক্রিয়া সহজতর করতে যথাযথ ব্যবস্থা নেন।

বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাস এই সুযোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানায় বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সূত্র: যুগান্তর