কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের আমন্ত্রণে ফিফা সভাপতি ঢাকা আসছেন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১২, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত যুব উৎসবে অংশগ্রহণ করতে তিনি ঢাকা আসবেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে ফিফা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা তাকে আসন্ন যুব উৎসবে যোগদানের আমন্ত্রণ জানান এবং বিশ্বব্যাপী খ্যাতিমান কিছু নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য তার সহযোগিতা চান।

এবারের সফরের আগে, ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার জন্য বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার তিনি মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেন এবং বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া, বাফুফে পক্ষ থেকে ফিফা প্রেসিডেন্টকে দেশের ঐতিহ্যবাহী জামদানি উপহার দেওয়া হয়।