কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ সাবেক মন্ত্রী শাহজাহান খান ঢামেকে ভর্তি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৪, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার বিকেলে শাহজাহান খানকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) আনা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয়।’

কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, ‘শাহজাহান খানের ইসিজি পরীক্ষা করা হয়েছে, যেখানে তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। এর আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানেই তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’