ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।
গত ৮ অক্টোবর রাত ২টার দিকে আজহারীর টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায়। হ্যাকাররা চ্যানেলটির দখল নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি লাইভ স্ট্রিম চালায়। সেই লাইভের শিরোনাম ছিল, “ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রেডিকশন।”












