কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামী ও মেয়েকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। ওই হামলাতেই তার স্বামী খামেনি ছাড়াও তার মেয়ে, নাতি ও জামাতাও নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম 

৭৯ বছর বয়সী বাঘেরজাদেহ জনসমক্ষে খুব কমই উপস্থিত হতেন। খামেনির সঙ্গে তার ছয় সন্তান রয়েছে। তার বাবা মোহাম্মদ এসমাঈল খোজাস্তেহ বাঘেরজাদেহ ছিলেন মাশহাদের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। আর ভাই হাসান পূর্বে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

খামেনির মৃত্যুর পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ শোক আন্তর্জাতিক পরিসরেও পালিত হচ্ছে।