কুমিল্লারবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৬, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের মৃত নুরুল আবছারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে মদিনা শহরের তোফা মসজিদের পাশে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন রাফাত। ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান।

নিহতের চাচা মোরশেদ আলম বলেন, চার মাস আগে জীবিকার তাগিদেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাফাত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই বছরের একটি কন্যাসন্তান রেখে গেছেন।