কুমিল্লারবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরের সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৪, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৭বোতল ভারতীয় মদসহ এক তরুণকে আটক করেছে বিজিবি।

শনিবার উপজেলার কোচপাড়া এলাকায় বিজিবি হলদিগ্রাম বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন বিজিবি-৩৯, ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ।

আটক কবীর হোসেন (১৮) উপজেলার পোড়াগাঁও পূর্ব সমশ্চূড়া গ্রামের প্রয়াত মোরশেদ আলীর ছেলে। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত বলে দাবি বিজিবির

শনিবার রাতে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ৪৭ বোতল ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করা হয়। একইসঙ্গে চোরাকারবারি কবির হোসেনকে আটক করে। জব্দকৃত মদ ও মোবাইল ফোনের সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়

ময়মনসিংহ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।