কুমিল্লাশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে ক্লাস চলাকালে ছাদ ধসে আহত ৩ শিক্ষার্থী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্লাস চলাকালে একটি ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো— সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, পাঠদান চলাকালে হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে। পরে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে তারা আগে থেকেই অবগত এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।