কুমিল্লাশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামস্টাইন ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে হবে জার্মানিকে

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৩, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রামস্টাইন ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে হবে জার্মানিকে— এমন আহ্বান জানিয়েছেন দেশটির বামপন্থী দল লেফট পার্টির আইনপ্রণেতা উলরিখ থোডেন।

বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন ইউরোপের কোনো অবকাঠামো ব্যবহার করতে না পারে, সে বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে একসঙ্গে অবস্থান নিতে হবে।

একইসঙ্গে, ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক হামলার সমালোচনাও করেন থোডেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন যাদের ‘শত্রু’ মনে করছে, তাদের সবার বিরুদ্ধেই আক্রমণ চালাচ্ছে।

.