কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে বাধা দেয়ায় লাকসামে ছুরিকাঘাতে ইউপি সদস্যকে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩১, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় আবুল কাশেম (৫২) নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম লাকসাম উপজেলার মুদাফফর গঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য। সে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।

ঘাতক যুবকের নাম রাজিব হোসেন (৩২)। সে শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, বিদেশ ফেরত রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। কিন্তু শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করে রাজিব। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ইউপি সদস্য আবুল কাশেম।এ সময় পাশে থাকা মেম্বারের ফুফাতো ভাই মীর হোসেন রাজিবকে ধরে ফেললেও তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় রাজিব। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানায়, আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।