কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় সাজঘর গ্রামের উন্নয়ন মূলক কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া:

শিক্ষাই শান্তি, একতাই বল, সুশিক্ষায় জাতির মেরুদন্ড এই স্লোগানকে সামনে রেখে সাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন মূলক কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মাওলানা মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল হক মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মো: গোলাম সারোয়ার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডাক্তার মোঃ সুমন মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো মান্নান, বিশিষ্ট সমাজসেবক নুরুন্নবী, প্রিন্সিপাল মাওলানা মোঃ রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন, হাজী মীর মোহাম্মদ,কৃষি কর্মকর্তা মোঃ শরিফ,মো জাকির সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পেশার সাধারণ মানুষ।

সভার প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ গোলাম সারোয়ার সরকার বলেন, এলাকার সার্বিক উন্নয়নে তাহার পক্ষ থেকে সকল ধরনের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে এবং এলাকাবাসীকে একতা হয়ে কাজ করার আহ্বান জানায়।