কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩ শিশু, চিকিৎসাধীন ৮৮

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ শিশু ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালে মোট ৮৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এসব শিশু ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৫১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর মারা গেছে ১৩ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৩১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।

রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে।