কুমিল্লাশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ ৯ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সারা দিন ভ্যাপসা গরম পড়লেও রাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। সকাল থেকে ঢাকার আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এমন পরিস্থিতিতে দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- ঢাকা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

ঢাকা ও আশপাশ এলাকার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বুধবার (১ এপ্রিল) ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।