কুমিল্লাসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলার এক আসামিসহ মোবাইল কোর্টে কারাদণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবী রয়েছে।

রোববার (৩০ আগস্ট) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চান্দিনা থানা পুলিশ।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান্দিনা উপজেলার টামটা গ্রামের মৃত মো. মুন্নাফের ছেলে মোতালেবকে (৪৫) একটি পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, পৃথক এক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মাদারপুর গ্রামের আবদুল মালেকের ছেলে হাসান মাহমুদ (৩০) এবং করতলা গ্রামের মহিবুল্লাহর ছেলে মো. সুমন (২১)। সাজা প্রদানের পর তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।