কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাহফিলে অংশ নিতে চরমোনাই পৌঁছেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি চরমোনাই দরবারে পৌঁছান।

ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ানে বসেন এবং বয়ান শেষে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্যরা।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, এনসিপি নেতারা আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন। বাদ জোহর চরমোনাই মাহফিল স্টেজে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার।