কুমিল্লাবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরে বেশ কয়েকজন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলা শিবগাতি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচরে যায় ও বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। 

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।