কুমিল্লাশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৩, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা: জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের সময়োপযোগী দিক-নির্দেশনা এবং জিরো টলারেন্স নীতির আওতায় কুমিল্লা জেলা পুলিশ যখন অপরাধ দমনে আপসহীন, ঠিক তখনই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ: অদ্য ০৩ এপ্রিল ২০২৬, ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল কোতয়ালী থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে’ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত কেন্দ্রের বিল্ডিংয়ের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতর থেকে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়:

০১টি বিদেশি পিস্তল

০৩টি ম্যাগাজিন

০৮ রাউন্ড তাজা বুলেট

গ্রেপ্তারকৃত আসামীদের পরিচয়: ১. মো: শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) – চেয়ারম্যান, যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। (পিতা: মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া, সাং: পূর্ব রেইসকোর্স, ০৩ নং ওয়ার্ড, কুসিক)।

২. আশরাফুল ইসলাম আকাশ (৩২) – কর্মচারী, যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। (পিতা: মৃত হিরন মিয়া, সাং: দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুসিক)।

*পুলিশের বক্তব্য*: জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই অস্ত্রের উৎস ও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।