কুমিল্লামঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৭টি অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।