কুমিল্লাশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ ছিনতাইকারী আটক

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা মহানগর ও মুরাদনগর উপজেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১০ জন ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতভর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করে ডিবি পুলিশ।

আটক হওয়া ছিনতাইকারীরা হলেন, কুমিল্লা জেলা সদরের আড়াইওড়া খান পাড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ রাকিব খান (২৬), একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ ইমন (২৫), শাসনগাছা এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে
মোঃ সাকিব (২৬), আব্দুর সামাদের ছেলে মোঃ শরীফ (২৭), সংরাইশ এলাকার মিলন মিয়ার ছেলে মোঃ নাহিদ (২২),
বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মোঃ রকি (১৯), গোবিন্দপুর এলাকার মোঃ শহীদুল্লাহর ছেলে মোঃ ইয়াছিন (২৭), অশোকলা এলাকার মোঃ আলী ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদ (২০), মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে
মোঃ সোহেল (২৫) ও পাঁচপুকুরিয়া এলাকার খালেদ মিয়ার ছেলে
মোঃ রবিন ।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ সকল অপরাধ চক্রের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।