নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের (নির্বাচনী কারচুপি) অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব পেয়েছেন।


.











