কুমিল্লামঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দুই দফায় দাম বাড়ানোর পর বর্তমান মূল্যই বহাল রাখা হয়েছে। ২ এপ্রিল ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

অন্যদিকে, অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ পয়সা বৃদ্ধি করে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য নির্ধারণের ফলে এলপিজি বাজারে স্থিতিশীলতা বজায় থাকলেও অটোগ্যাসে সামান্য চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।