কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‍্যাব এ অভিযান পরিচালনা করে৷

আটককৃতরা হলেন, ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান৷ তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়। দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করা হয়। পরে তাদেরকে আটক করা হয়।