কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৮৭

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

এতে বলা হয়, বুধবার দেশটির পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে এমভি জুন অ্যাস্টার নামের একটি যাত্রীবাহী ফেরিতে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন ছিলেন।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ফেরিটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।