কুমিল্লাশুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় আহত ৩০

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে বনভোজনের বাসের সঙ্গে যাত্রীবাহি বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা সবাই শাহিন স্কুল সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অবিভাবক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রেজাউল করিম (৩৯), জয়নাল আবেদীন (২৬), সিনহা ইসলাম (৭), সোনালী খাতুন (২৫), বর্ষা খাতুন (২০), তাসলিম আহম্মেদ (৩৩), হযরত আলী (৫০), দিঘী খাতুন (১২) রাব্বি হাসান (২৪), আশরাফুল ইসলাম (৪২), বিউটি বেগম (২৬),  হাওয়া বেগম (৩০), মনিরুল ইসলাম (৩৩), হাবিবা খাতুন (১২) রেজাউল করিম (৪৫), কাব্য হোসেন (১২), মোস্তাফিজুর রহমানকে (৪৬) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীদের স্থানীয় বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহিন স্কুল সিরাজগঞ্জ শাখার কয়েকটি বাস রাজশাহী সাফিনা পার্কে বার্ষিক শিক্ষা সফরে রওনা হয়েছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বনভোজনের বাসের শিক্ষার্থী ও অবিভাবকসহ ৩০জন আহত হয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মী, বনপাড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় জনগন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে নিজ নিজ এলাকায় চলে যায় তারা।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসের বলেন, ‘বাস দুটি আটক করা হয়েছে এবং আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’