কুমিল্লারবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২২, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার মোকামতলা উপজেলায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়। তিনি ওই এলাকার কপিল উদ্দিন সরকারের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।