নি’হ’ত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার চারজন রয়েছেন। তারা হলেন নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী।
বুধবার ভোররাতে হোটেলটিতে আ’গু’ন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার ৯ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অ’গ্নি’নিরাপত্তা বিধি না মানা হোটেল ও গেস্টহাউসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকারের মন্ত্রীরা।











