মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিফা মনি (১০) নামের শিশু নিহত হয়েছে। শিফা মনি দিনাজপুর ফুলবাড়ীর পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার ইস্তামুল হকের মেয়ে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে শিফা মনি তার মায়ের সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস শিফা মনিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিফা মনির মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। বাসের চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












