কুমিল্লার দাউদকান্দিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাডো গাড়ি জব্দ এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলি বিশ্বরোডের কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে আমান উল্লাহ (৩২) (গাড়িচালক) এবং একই নুরুল আলমের ছেলে
ফয়সাল (২৮)
পুলিশ জানায়, কক্সবাজারের চকরিয়া থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকায় নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন সাদা রঙের প্রাডো গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে লাগেজভর্তি ৩ ল…











