কুমিল্লাসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে (২৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেন আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২নং কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল রোববার বিকেল অভিযান চালিয়ে বসতবাড়ির সামনের গলি থেকে বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা ওই নারীকে গ্রেপ্তার করি। পরে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।