বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য চাপ দিতে পারেন, যা সানায়ে তাকাইচিকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। কারণ টোকিও বিবেচনা করছে যে তারা কী পরিমাণ সমর্থন দিতে পারে।
মার্কিন-ইসরাইল সামরিক অভিযানে এর আগে মিত্রদের কাছে সহায়তা চান ট্রাম্প। কিন্তু তাদের শীতল সমর্থনের জন্য ট্রাম্প তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যে যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন নেই।
তবে, তিনি এখনও হরমুজ প্রণালী দিয়ে মাইন অপসারণ এবং ট্যাংকারগুলোকে এসকর্ট করার জন্য আরও জাহাজের দাবি জানাচ্ছেন, যা এই সংঘাত শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
তাকাইচি ইরান যুদ্ধে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেননি।
এর আগে জার্মানি, ইতালি ও স্পেনের মতো যুক্তরাষ্ট্রের মিত্ররা যেকোনো উপসাগরীয় মিশনে অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং ট্রাম্প তাতে ক্ষুব্ধ হন।
এদিকে, তাকাইচি সোমবার জাপানের সংসদকে বলেছেন যে, জাপান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি, তবে দেশটি তার সংবিধানের সীমার মধ্যে সম্ভাব্য পদক্ষেপের পরিধি খতিয়ে দেখছে।
গত বছর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর টোকিও সফরকালে ট্রাম্প তাকাইচির ভূয়সী প্রশংসা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ টহলের জন্য সাহায্য চাওয়ার পর, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিই হবেন প্রথম মার্কিন মিত্র যিনি হোয়াইট হাউস সফর করবেন।
প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বৈঠকে, তাকাইচির ওপর চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে—একদিকে জাপানের একমাত্র চুক্তিভিত্তিক মিত্র যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে হবে, অন্যদিকে কঠোর আইনি ও রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই কাজ করতে হবে।


.












