কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধছেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। আজ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

আজ সোমবার দুপুরে নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তিনি লিখেন, “১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা আমাদের বন্ধন চিরতরে এক করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।”

এদিকে গতকাল গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণা করা হলেও কিছু ছবি ফাঁস হয়ে যায়।